বাবার খোঁজে গিয়ে প্রাণ গেল ৬ বছরের শিশু রাহানের#সংবাদ শৈলীবাবার খোঁজে গিয়ে প্রাণ গেল ৬ বছরের শিশু রাহানের#সংবাদ শৈলী

বাবার খোঁজে গিয়ে প্রাণ গেল ৬ বছরের শিশু রাহানের#সংবাদ শৈলী

বাবার খোঁজে গিয়ে প্রাণ গেল ৬ বছরের শিশু রাহানের#সংবাদ শৈলীস্টাফ রিপোর্টার

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় বাবার খোঁজে গিয়ে পানিতে ডুবে রাহান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শিশুটি উপজেলার ডাহিয়া ইউনিয়নের লালুয়া পাঁচপাকিয়া গ্রামের ইসলামের ছেলে। জীবিকার তাগিদে ইসলাম মাছের পুকুর পাহারার কাজ করেন। কাজের সুবিধার্থে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি পুকুরপাড়েই অস্থায়ীভাবে বসবাস করতেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের কিছু আগে রাহান তার বাবার খোঁজে পাশের একটি পুকুরের দিকে যায়। এ সময় তার মা ছোট সন্তানকে সামলাতে ব্যস্ত ছিলেন। তিনি ধারণা করেছিলেন, রাহান তার বাবার সঙ্গেই রয়েছে।

প্রায় দেড় ঘণ্টা পর ইসলাম বাড়িতে ফিরে বড় ছেলেকে না দেখে খোঁজ নিতে শুরু করেন। পরে পরিবারের সদস্যদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি চালানো হয়। একপর্যায়ে পুকুরসংলগ্ন একটি জলাশয় থেকে রাহানের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

নিহত শিশুটির নানা কাইয়ুম জানান, বৃহস্পতিবার বিকেলে জানাজা শেষে রাহানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মাঝেও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *