শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

 

 এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 মঙ্গলবার (২৮ জুলাই) নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন-আলী খন্দকার, রাব্বি বেপারী ও ইমন খন্দকার।

 

ওসি জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ একটি কল আসে।

 

 পরে ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশ।

 

 ওই নারীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

তিনি বলেন, ‘চিকিৎসাধীন নারীর দাবি, তার স্বামীকে কৌশলে ডেকে নিয়ে বেঁধে রাখা হয়। পরে স্বামীর মোবাইল ফোন থেকে তাকে কল করে মুক্তিপণ চান আসামীরা।

 

 টাকা নিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দা হযরত আলী খন্দকার ও রাব্বি বেপারী ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন তিনি।’

 

পরে রাতে অভিযান চালিয়ে হযরত আলী খন্দকার, রাব্বি বেপারী ও তাদের সহযোগী ইমন খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *