টানা ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সাম্প্রতিক দুর্যোগের প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও গত কয়েক দিনে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে আগামী সপ্তাহে দেশের উত্তরাঞ্চলের সাতটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র

শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, লালমনিরহাট, নীলফামারি, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর ও বগুড়া জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

নদ-নদীর পানি বাড়তে পারে

পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানিও কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু এলাকায় সতর্কসীমার কাছাকাছি বা ওপরে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিলেটে পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। ফলে ওই অঞ্চলে আপাতত নতুন করে বড় ধরনের অবনতির আশঙ্কা কম।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *