একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও বর্তমানের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন। বিশেষ করে প্রেম ও সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ালেও এবার একটি পডকাস্টে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
পডকাস্টে উপস্থাপকের প্রশ্ন ছিল—এখন পর্যন্ত তিনি কয়টি প্রেম করেছেন? জবাবে দীঘি স্পষ্ট ভাষায় জানান, তিনি কখনোই প্রেমের সম্পর্কে জড়াননি। এমনকি সুযোগ থাকলেও কোনো প্রেমের সম্পর্ক গড়ে তোলেননি বলেও দাবি করেন এই অভিনেত্রী।
দীঘি জানান, স্কুলজীবন থেকেই পরিবারের কঠোর নিয়মের মধ্যে বড় হয়েছেন তিনি। ক্লাস সিক্স থেকেই তার চলাফেরা ও ব্যক্তিগত জীবনে নানা বিধিনিষেধ ছিল। এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। শুধু তাই নয়, পরিবারের সদস্যরা নিয়মিত স্কুলের শিক্ষক ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে তার খোঁজখবর নিতেন।
তার ভাষায়, দীর্ঘদিন এমন নিয়ন্ত্রিত পরিবেশে বেড়ে ওঠার কারণে প্রেম করার মতো সুযোগ বা মানসিক পরিস্থিতি কোনোটিই তৈরি হয়নি।
যদিও দীঘি প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন, অতীতে তাকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল। কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং মুহাইমিন রাশিদ-এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়। তবে সে সময়ও দীঘি স্পষ্টভাবে জানিয়েছিলেন, তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। প্রেমের গুঞ্জনের কোনো সত্যতা নেই বলেও তিনি দাবি করেন।
সাম্প্রতিক এই সাক্ষাৎকারেও একই অবস্থা
