স্টাফ রিপোর্টার

নাটোর জজ কোর্টের সাবেক পিপি ও আওয়ামী লীগ নেতার বাড়িতে চুরি #সংবাদ শৈলী
নাটোর জজ কোর্টের সাবেক পিপি ও আওয়ামী লীগ নেতার বাড়িতে চুরি #সংবাদ শৈলী
নাটোর জজ কোর্টের সাবেক পিপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলামের  কানাইখালী এলাকার বাড়ির এসি ফ্যান ফ্রিজ স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের অর্থনীতিবিভাগের অধ্যাপক ও অ্যাডভোকেট সিরাজুল ইসলামের জামাতা একেএম আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান তার শ্বশুর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ইসলাম ও শাশুড়ি অসুস্থ থাকায় তারা দীর্ঘদিন যাবত  তারা  বাহিরে চিকিৎসা নিচ্ছিলেন। এরই মধ্যে একটি সঙ্গবদ্ধ অপরাধী চক্র সিরাজুল ইসলামের বাড়ির তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এরমধ্যে রয়েছে ইলেকট্রিক সামগ্রী, ক্রোকারিজ, ৯ টি ফ্যান, ৫টি এসি, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।যার মূল্য ১৯ লাখ ৮২ হাজার টাকা ।গত ৩০ শে জুন রাত্রি আটটার দিকে ওই বাড়ির খোঁজ খবর নিতে গিয়ে তিনি তালা দেখতে ভাঙ্গা দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করে এবং চুরি এই ঘটনা দেখতে পান। এ বিষয়ে তিনি নাটক থানায় তাকে অভিযোগ দায়ের করেছেন। নাটোর থানার ওসি মনসুর আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ আই ননক ব্যবস্থা গ্রহণ করেছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *