স্টাফ রিপোর্টার

শিশুকে ধর্ষণের পর গোসল করায় অভিযুক্ত# ছবি সংগৃহিত
শিশুকে ধর্ষণের পর গোসল করায় অভিযুক্ত# ছবি সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে নয় বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সহিদুল মিয়া পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।ভুক্তভোগী শিশুটি বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
ভুক্তভোগী শিশুটি  স্থানীয় একটি মাদরাসার মক্তব বিভাগের ছাত্রী ছিল। অভিযুক্ত সহিদুল মিয়া একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

ভূক্তভোগী ওই শিশুর পরিবারিক সূত্র জানা যায়, প্রতিদিনের মতো ওই শিশু শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদুল মিয়া চিপস কিনে দেওয়ার কথা নির্জন স্থানে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়। পরে অভিযুক্ত সহিদুল নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থতা বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া জানান, ৯৯৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা

চলছে। শিশুটির পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *