স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষকের নাম মোঃ আজিজ মন্ডল। তিনি নওপাড়া সুলতানপুর গ্রামের মৃত মসলেম মন্ডলের ছেলে।
জানা যায়, উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া সুলতানপুর চর এলাকার মাঠে নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, বজ্রপাতে তার শরীরের বাম পাশের বড় অংশ পুড়ে যায়, যার ফলে তিনি মারা যান।
বিলমারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিষ্টু বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন বজ্রপাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
