স্টাফ রিপোর্টার

নলডাঙ্গায় ৩০ বস্তা  ভেজাল সার জব্দ-জরিমানা#সংবাদ শৈলী
নলডাঙ্গায় ৩০ বস্তা  ভেজাল সার জব্দ-জরিমানা#সংবাদ শৈলী

নাটোরের নলডাঙ্গায় ৩০ বস্তা ভেজাল সার জব্দ ও ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার  সশরৎপুর ,মোমিনপুর  বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ আল এমরান খান।

পুলিশ ও প্রশাসন সুত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়াইউনিয়নের  নশৎপুরে  ভেজাল সার রাখায় মোঃ আরিফুল ইসলামকে ৫ হাজারটাকা জরিমানা , মমিনপুর বাজারেআল মামুন নামে একজন ব্যবসায়ির দোকান থেকে   ৩০ বস্তা  ভেজাল সার জব্দ ও   ৫ হাজার টাকা জরিমানা  এবং একই বাজারে  বুলবুল নামে একজনকে ব্যবসায়ির দোকানে ভেজাল বালাইনাশক রাখার জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার মোঃ সবুজ আলী,নলডাঙ্গার থানার এস,আই হেলাল উদ্দিনসহ অন্যান্য কৃষি অফিসার ও নলডাঙ্গা থানা পুলিশ।
জব্দকৃত সার নলডাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ,উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ আল এমরান খান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *