নাটোর- রাজশাহী বাস মালিক সমিতির বাস চলাচল বন্ধ , যাত্রীরা দুর্ভোগে #sangbad shoilyনাটোর- রাজশাহী বাস মালিক সমিতির বাস চলাচল বন্ধ , যাত্রীরা দুর্ভোগে #sangbad shoily
স্টাফ রিপোর্টার
নাটোর- রাজশাহীর  মালিক সমিতির দ্বন্দ্বে নাটোর রাজশাহী

নাটোর- রাজশাহী বাস মালিক সমিতির বাস চলাচল বন্ধ , যাত্রীরা দুর্ভোগে #sangbad shoily
নাটোর- রাজশাহী বাস মালিক সমিতির বাস চলাচল বন্ধ , যাত্রীরা দুর্ভোগে #sangbad shoily

বন্ধ হয়ে গেছে। এমনকি রাজশাহী মালিক সমিতির বিরুদ্ধে ঢাকা গামী দূর পাল্লার বাস বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। অপরদিকে রাজশাহী এবং নাটোর মালিক সমিতির দ্বন্দ্বের বিপক্ষে করেছেন সাধারণ যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই বিরোধ অব্যাহত আছে।

 নাটোরের বাসমালিকদের অভিযোগ, রাজশাহীতে গেলে তাদের বাসও আটকে দেওয়া হচ্ছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা।
সংশ্লিষ্ট শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিরোধের মূল কারণ একটি নির্দিষ্ট বাসের চলাচল নিয়ে। নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ‘আদনান পরিবহন’ নামের একটি বাস  রংপুর-রাজশাহী রুটে চলাচল করছে। হঠাৎ করে আজ সকাল থেকে আদনান পরিবহনের আগে রাজশাহী মালিক সমিতি অপরাধে বাস রংপুর রোডের চলাচলের অনুমতি দেয়। এ নিয়ে বিরতির একপর্যায়ে রাজশাহীতে নাটোরের বাস গুলো আটকে দেওয়া হয় এবং কোন পাস করতে দেওয়া হয়নি।এ নিয়ে প্রতিবাদ জানালে দুই জেলার বাস মালিক ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, রাজশাহীর একটি বাস দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি রুটে নামানো হয় এবং সেটি নির্ধারিত সময় মেনে চলাচল করে। কিন্তু নাটোরের ‘আদনান’ পরিবহন নিয়ম না মেনে চলাচল করায় সমস্যা তৈরি হয়েছে। তাদের দাবি, বিষয়টি নিয়ে নিষেধ করা হলেও নাটোরের পক্ষ থেকে তা মানা হয়নি। বরং সকালে নাটোরে রাজশাহীর বাস আটকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, সকালে রাজশাহীতে প্রবেশ করা বাসগুলো ছেড়ে দেওয়া হলেও নাটোর থেকে তাদের বাসগুলো বের হতে দেওয়া হয়নি। এমনকি ঢাকাগামী বাসের কাউন্টারও নাটোরে বন্ধ করে দেওয়া হয়েছে, যার প্রভাব পড়েছে রাজশাহী থেকেও ঢাকাগামী পরিবহন চলাচলে।
উল্লেখ্য, রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, সিরাজগঞ্জ, পাবনা, ঢাকা ও খুলনাগামী বাস চলাচল করে থাকে। এই রুটে চলাচলকারী বাসগুলো সকাল থেকেই বন্ধ রয়েছে।
এদিকে নাটোর রাজশাহী মালিক সমিতির গ্রন্থে বাঁশ তলা বন্ধ থাকা সাধারণ যাত্রীরা করেছেন দুর্ভোগ। তারা সারাদিন বিকল্প উপায়ে রাজশাহী গিয়েছে ন। অপরদিকে রাজশাহীর যাত্রীরা ও বিকল্প অটো সিএনজি উদ্যোগে অথবা অন্য জেলার পাশে নাটোর এসেছে ন। কাটা কাটাভাবে নাটক রাজশাহী থেকে
অন্যদিকে বাস আটকে রাখার অভিযোগ নাকচ করে দিয়েছেন নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার লক্ষ্মণ। তিনি বলেন, তারা কোনো বাস আটকে দেননি; বরং সকালে রাজশাহীতেই তাদের ৭-৮টি বাস আটকে রাখা হয়েছে। তার দাবি, আগের দিনের একটি বিরোধ মীমাংসা হলেও রাজশাহী পক্ষ ছোট জেলা হিসেবে নাটোরকে গুরুত্ব দিচ্ছে না, যার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বর্তমানে দুই পক্ষের এই দ্বন্দ্বের কারণে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। সমস্যার সমাধান কবে হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *