সিংড়ায় খাল খননের উদ্বোধন করলেন অধ্যক্ষ আনু এমপি
সিংড়ায় খাল খননের উদ্বোধন করলেন অধ্যক্ষ আনু এমপি#সংবাদ শৈলী
সিংড়ায় খাল খননের উদ্বোধন করলেন অধ্যক্ষ আনু এমপি#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

নাটোরের সিংড়ায় পানাউল্লাহ খাল পুনঃখননের উদ্বোধন করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ  আনোয়ারুল ইসলাম আনু।
শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিশা গ্রামে পানাউল্লাহ খাল পুনঃখননের উদ্বোধন করেন সংসদ সদস্য।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল রিফাত, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর, বিএডিসি কর্মকর্তা মানিক রতন, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকার প্রমুখ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *