নাটোরে আওয়ামী লীগ নেতাকে শ্বশুরবাড়িতে কুপিয়ে জখম#ছবি সং গৃহিতনাটোরে আওয়ামী লীগ নেতাকে শ্বশুরবাড়িতে কুপিয়ে জখম#ছবি সং গৃহিত
নাটোরে আওয়ামী লীগ নেতাকে শ্বশুরবাড়িতে কুপিয়ে জখম#ছবি সং গৃহিত
নাটোরে আওয়ামী লীগ নেতাকে শ্বশুরবাড়িতে কুপিয়ে জখম#ছবি সং গৃহিত

স্টাফ রিপোর্টার

ঈদের দিন শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে হামলার শিকার হয়েছেন আলী আকবর নামে একজন আওয়ামী লীগ নেতা। শনিবার সন্ধ্যা সাতটার দিকে নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবারে ইউনিয়নের হাজিগঞ্জ বাজার এলাকায় যে ঘটনা ঘটে।

আজগর ভূঁইয়া লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শহরের শেরেবাংলা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

স্জন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঈদের নামাজ আদায় শেষে হাজিগঞ্জ এলাকায় শ্বশুর মজিবুর রহমানের বাড়িতে বেড়াতে যান আলী আজগর। সন্ধ্যার দিকে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত সেখানে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় বাড়ির নারীদেরও লাঞ্ছিত করা হয়েছে বলে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই ঢাকায় পাঠানো হয়।

আহত নেতার পরিবারের দাবি, স্থানীয় যুবদল নেতা শাহীনের নেতৃত্বে সজীব ও সাদ্দামসহ বেশ কয়েকজন এই হামলা চালিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহিন বলেন, ‘রাজনীতি করার কারণে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমার নাম আসাটা স্বাভাবিক। তবে এই হামলায় কে বা কারা জড়িত, তা আমি জানি না। ঘটনার সময় আমরা এলাকায় ছিলাম না।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আহত ওই ব্যক্তি আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার সন্ধ্যায় কিছু দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।’

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *