ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান# সংবাদ শৈলীভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান# সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান#সংবাদ শৈলী
ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার নামে স্লোগান#
সংবাদ শৈলী
নাটোরের নলডাঙ্গায় ভিজিএফের চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সংবলিত স্লোগান লেখা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সোমবার নলডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঈদ উপলক্ষে বিতরণের জন্য আসা ভিজিএফের চালের কয়েকটি বস্তায় এ স্লোগান দেখা যায়।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে নলডাঙ্গা পৌরসভার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণের সময় বস্তাগুলোর ওপর ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানটি সবার নজরে আসে।
ঈদুল ফিতর উপলক্ষে সরকার থেকে অসহায় পরিবারের জন্য ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। চাল বিতরণের সময় কয়েকটি বস্তায় উল্লিখিত স্লোগানটি দেখা যায়।
রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকারি ত্রাণের চালের বস্তায় এমন স্লোগান দেখে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
উপজেলা স্বেচ্ছাসেবকদদলের সভাপতি উজ্জল হোসেন ও  নলডাঙ্গা পৌর জাসাস কমিটির আহবায়ক শাহিন মোল্লা বলেন,শেখ হাসিনা পালিয়ে গেছে। চালের বস্তায় এখনও কেন তার স্লোগান থাকবে। বিষয়টি তদন্ত করে,ব্যবস্থা গ্রহনে দাবি জানান তারা।
এ বিষয়ে নলডাঙ্গা পৌর নিবার্হী কর্মকতা ও সহকারী প্রকৌশলী মোঃ সাগর মন্ডল বলেন,খাদ্য গোডাউন থেকে বস্তাগুলো দিয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *