স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রামে কৃষক মোবারকহোসেনকে (৪০) শ্বাসরোধে হত্যা মামলার রায়ে নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদন্ড, প্রত্যেক আসামিকেপাঁচ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেনবিচারক। ১৫ মার্চ রোববার বেলা দুপুরে নাাটোরেরঅতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন এই রায় প্রদানকরেন। সাজাপ্রাপ্তরা হলেন, বড়াইগ্রাম উপজেলার ইকরিগ্রামের আব্দুল বারীর ছেলে আসাদুল ইসলাম (৩৫), গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামেরইয়ারুল প্রামাণিকের ছেলে রশিদ প্রামানিক (৪২), একই এলাকার কাঁচু খাঁর স্ত্রী আরিফাখাতুন (৩০) এবং জিয়াউর রহমানের ছেলে জিহাদ আলী (৩৪)।নাটোর জজ কোর্টের পিপি রুহুল আমীন তালুকদার টগর জানান, ২০২০ সালের ১৫জুন বিকেলে বড়াইগ্রাম উপজেলার ইকরি গ্রামের বেড়ী বিলের একটি পাটক্ষেতের আইলে হাত-পাবাঁধা অবস্থায় মোবারক হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরেপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরদিন নিহত মোবারক হোসেনের স্ত্রীরানী বেগম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকর্মকর্তা বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম সাক্ষীদের তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদেরজন্য আসাদুল ইসলাম, রশিদ প্রামাণিক, আরিফা খাতুন ও জিহাদ আলীকে আটক করেন।জিজ্ঞাসাবাদে তারা পরকীয়ার জেরে মোবারকহোসেনকে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাদের আদালতে সোপর্দ করে। মামলার প্রায় ৫ বছর পরে সাক্ষ্য প্রম্ণা গ্রহণশেষে আদালত এই রায় প্রদান করেন।

