নাটোরের গুরুদাসপুরে জমি লিখে নিয়ে চাকরী না দেবার অভিযোগ#নংবাদ শৈলীনাটোরের গুরুদাসপুরে জমি লিখে নিয়ে চাকরী না দেবার অভিযোগ#নংবাদ শৈলী

 

স্টাফ রিপোর্টার

নাটোরের গুরুদাসপুরে জমি লিখে নিয়ে চাকরী না দেবার অভিযোগ#নংবাদ শৈলী
নাটোরের গুরুদাসপুরে জমি লিখে নিয়ে চাকরী না দেবার অভিযোগ#নংবাদ শৈলী

নাটোরের গুরুদাসপুরে সহকারী শিক্ষক পদে চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে বিদ্যালয়ের নামে জমি রেজিষ্ট্রি করে নিলেও জমিদাতার দুই মেয়েকে চাকরি না দেবার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা জানান, ২০১০ সালে নাজিরপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সময় কোবাদ আলী ও তার ছোটভাই বদর আলীর কাছ থেকে তাদের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ও সুমাইয়া খাতুনকে চাকরি দেয়ার কথা বলে ৩৭ শতক জমি রেজিষ্ট্র করে নেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির লোকজন। এরপর ২০১২ সালের ৬ জানুয়ারি নিয়োগপত্র দিলে তারা নিয়ম মেনে শিক্ষকতা শুরু করেন। এরপর একই সালের ৬মার্চ ম্যানেজিং কমিটি পরিবর্তন হলে নতুন কমিটির লোকজন দুই বোনকে স্কুল থেকে বের করে দেন। বিষয়টি নিয়ে শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে বারবার ধরনা দিয়েও দীর্ঘদিনেও ফলাফল পাননি দুইবোন। দ্রুত সঠিক তদস্ত করে চাকরীতে তাদের পুর্নবহালের দাবী জানান তারা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আলী জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *