স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে ইয়াছিন মিয়া নামে এক কৃষকের গবাদিপশুসহ দুইটি বসতঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আটঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক ইয়াছিন মিয়া জানান, রাতে গোয়ালঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘর ও গরুর ঘরে। এতে তার দুইটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। একই সাথে আগুনে উন্নত জাতের দুইটি গরু, তিনটি ছাগল এবং ঘরের সকল আসবাবপত্র ভস্মীভূত হয়।
পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন তিনি। কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করতেন কৃষক ইয়াসিন।

