স্টাফ রিপোর্টার

একটি মহল কোন ভাবেই এদেশে নির্বাচন হোক তা চায় না। তারা চায় না পরিস্থিতি স্বাভাবিক হোক, আমাদের জন্মভুমি এগিয়ে যাক। তাদের বিষয়ে আমাদের সকলকে সাবধান হতে হবে।

তিনি বলেন ,  ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ ফ্যাসিবাদী শাসন মুক্ত হয়েছে। সেই আন্দোলনের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে নির্মম ভাবে খুন করা হয়েছে।  দেশের সব মানুষ অবশ্যই সেই খুনের উপযুক্ত বিচার চায়। তাদের রক্তের বিনিময়েই আজ দেশের মানুষ ২০বছর পর ভোট দেয়ার সুযোগ পেয়েছে। আর মাত্র কয়েকদিন পর সেই কাংখিত নির্বাচন। এখন ভোটের আগ মুহুর্তে সেই বিচারের দাবীতে যমুনা ও শাহবাগে এভাবে অবস্থান নেয়ায় ফ্যাসীবাদী সুযোগ সন্ধানীরা সুযোগ নেয়ার চেষ্টা করেছে। সবাইকে মনে রাখতে হবে দেশকে অস্থিতিশীল করে একটি পক্ষ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।  সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি শনিবার বিকেলে নাটোর ৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম)আসনের বিএনপি প্রার্থী আব্দুল আজিজের সমর্থনে বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ, দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি,  বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, অধ্যক্ষ আশরাফ আলী, শামসুল আলম রণি, অধ্যাপক আব্দুল আলীম, এবিএম ইকবাল হোসেন রাজু, মহুয়া নূর কচি প্রমুখ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *