দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে আটকের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই দণ্ডপ্রাপ্ত আসামিকে সফল অভিযানের মাধ্যমে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে আটকের সুনির্দিষ্ট স্থান, অভিযানের বিস্তারিত বিবরণ এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *