০৭ সেপ্টেম্বর ২০২৬ | রাত ১১:২৯:৩২ মিনিট
বড়াইগ্রামে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা,৪ জনের জেলবড়াইগ্রামে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন বাবা,৪ জনের জেল#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার
মাদকাসক্ত সন্তানকে মাদক সেবন থেকে ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের কাছে ১ বছরের জেল চেয়েছিলো বাবা। কিন্তু ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই সন্তানকে ৬ মাসের জেল দেয়। পাশাপাশি আদালত আরও ৩ জন মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে জেল দেয়। সোমবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪ মাদকাসক্ত যুবককে কারাদণ্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার শিবপুরের আব্দুল আলীমের ছেলে সোহান আহমেদ (২২), জলন্দার জমসেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৬) ও আব্দুস সামাদের ছেলে সাগর আহমেদ (২৮) এবং হারোয়ার জমসেদ আলীর ছেলে শাকিল রানা (২২)।
সোহানের পিতা আব্দুল আলীম জানান, মাদকাসক্ত ছেলে টাকার জন্য আমার ভ্যানের ব্যাটারী বিক্রি করে দিয়েছে। ঘরের হাড়ি-পাতিল থেকে শুরু করে হাতের কাছে বিক্রি যোগ্য যা পাচ্ছে তা নিয়েই বিক্রি করে নেশা করছে। বাধা দিলে বাবা-মা কে মারধর করে। ছেলের এই নির্যাতন ও মাদক থেকে ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের কাছে ১ বছরের জেল চেয়েছিলাম। কিন্তু ছেলেকে ৬ মাসের জেল দিলো। এ সময় আব্দুল আলীম এলাকার চিহ্নিত মাদক বিক্রেতাদের আটক ও জেল দেওয়ার দাবী জানায়।
আদালতের ব্চিারক ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক তাদের একজনকে ৬ মাস, একজনকে ৩ মাস ও অপর দুইজনকে এক মাস করে কারাদন্ডাদেশ প্রদান করা হয়েছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *