বড়াইগ্রামে নাইট্রোজেনবাহী ট্রাকে ছিদ্র, সাদা ধোঁয়ায় আতঙ্ক#সংবাদ শৈলীবড়াইগ্রামে নাইট্রোজেনবাহী ট্রাকে ছিদ্র, সাদা ধোঁয়ায় আতঙ্ক#সংবাদ শৈলী

বড়াইগ্রামে নাইট্রোজেনবাহী ট্রাকে ছিদ্র, সাদা ধোঁয়ায় আতঙ্ক

স্টাফ রিপোর্টার

বড়াইগ্রামে নাইট্রোজেনবাহী ট্রাকে ছিদ্র, সাদা ধোঁয়ায় আতঙ্ক#সংবাদ শৈলী
বড়াইগ্রামে নাইট্রোজেনবাহী ট্রাকে ছিদ্র, সাদা ধোঁয়ায়

    আতঙ্ক#সংবাদ শৈলী

নাটোরের বড়াইগ্রামে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাকে হঠাৎ ছিদ্র হয়ে বিপুল পরিমাণ নাইট্রোজেন বেরিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সড়কের আশপাশ সাদা ধোঁয়ায় ঢেকে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের বেনাপোল থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন নিয়ে একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি বনপাড়া বাইপাস এলাকায় পৌঁছানোর পর একটি অংশে হঠাৎ ছিদ্র সৃষ্টি হয়। এরপর ওই ছিদ্র দিয়ে তরল নাইট্রোজেন দ্রুত বের হতে শুরু করলে পুরো এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

ঘটনার আকস্মিকতায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাকের ছিদ্র বন্ধ করার পর চালক গাড়িটি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী ট্রাকটির চালক ও সহকারী বনপাড়া বাইপাসের একটি হোটেলে নাস্তার জন্য থামেন। এ সময় ট্রাকের একটি অংশে ছিদ্র হয়ে তরল নাইট্রোজেন বের হতে শুরু করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকের ওই ছিদ্র দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ তরল নাইট্রোজেন বের হয়ে বাতাসে মিশে যায়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *