প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল করে পুরোনো সম্পর্ক থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন জয়পুরহাটের ক্ষেতলালের তারিকুল ইসলাম (২৫)।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সেখানে দুধ দিয়ে গোসল শুরু করলে তাকে ঘিরে উৎসুক মানুষের ভিড় জমে।
তারিকুল বলেন, একসময় এক মেয়েকে ভালোবাসলেও সেই সম্পর্কের কারণে জীবনে নানা হতাশা ও পারিবারিক অশান্তি নেমে আসে। তাই প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন অতীতের কষ্ট ভুলে নতুনভাবে জীবন শুরু করতে চান।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা শুরু হয়।

