রাজধানীর শাহ আলী এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শিশুটির প্রতিবেশী বলে জানা গেছে।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে রয়েল সিটি পকেট গেটসংলগ্ন এলাকায় শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে তার মা শিশুটিকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় বৃহস্পতিবার শিশুটির মা শাহ আলী থানায় মামলা করেন। ওই রাতেই অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সুমনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলাটি তদন্ত করছে শাহ আলী থানা পুলিশ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *