স্টাফ রিপোর্টার 
নাটোরের লালপুর উপজেলা-এ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় এক আসামি পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে লালপুর থানার এসআই (নিঃ) মো. আল মাসুম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন টহলে ছিলেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে পালিদেহা গ্রামের আক্কাস মেম্বারের বাড়ির সামনে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কারে তল্লাশি করেএকটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেট কারের ৪ ব্যক্তিকে আটক করা হয়। তারা হলেন— মো. মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), মো. সামিউল ইসলাম (৪৬), মো. কাজল (৪০) এবং মো. মনিরুজ্জামান (৩৯)। এদের মধ্যে তিনজন ঈশ্বরদী এলাকার এবং একজন লালপুরের বাসিন্দা।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন,এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া আসামিকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তিনি।
