লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকরে  মৃত্যুলালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকরে  মৃত্যু
লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকরে  মৃত্যু
লালপুরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকরে  মৃত্যু

স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে ইট ভাটায় কাজ করার সময় বজ্রপাতে এসকেন আলী ভোলা (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় শাপলা খাতুন (৩০) ও সুফিয়া (৫০) নামের দুই নারী শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজীপুর এলাকায় সুপার ইটভাটায় কাজ করার সময় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত এসকেন আলী ভোলা লালপুর  উপজেলার বালিতিতা গ্রামের মৃত আদুর ছেলে ।
স্থানীয় সুত্রে জানাযায় সিরাজীপুর সুপার ইট ভাটায় এসকেন আলী ভোলাসহ কয়েক জন শ্রমিক কাজ করছিলেন। সকাল থেকে আকাশ মেঘলা ছিলো। হঠাৎ বিদ্যুৎ চমকে একটি বজ্রপাত তাদের উপর পড়ে গুরুতর আহত হন। এসময় ভাটার লোকজন তাদেরকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এসকেন আলী ভোলাকে মৃত ঘোষনা করেন এবং আহত শাপলা খাতুন ও সুফিয়া খাতুনকে চিকিৎসা প্রদান করেন। আহত শাপলা খাতুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান ,আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবরের নিকট হস্তান্তর করা হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *