বাগাতিপাড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক#সংবাদ শৈলীবাগাতিপাড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক#সংবাদ শৈলী

 

স্টাফ রিপোর্টার

বাগাতিপাড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক#সংবাদ শৈলী
বাগাতিপাড়ায় র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক#সংবাদ শৈলী

নাটোরের বাগাতিপাড়ায় র‍্যাবের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আরিফুল ইসলাম (৪০)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা এলাকায় লোকমানপুর-আড়ানী সড়কের পাশে অভিযান চালায় র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আরিফুল ইসলামকে আটক করা হয়।

র‍্যাব জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে আরিফুল পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আরিফুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।

ঘটনার পর রাতেই তার বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র‍্যাব। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, গ্রেপ্তার আসামিকে থানায় রাখা হয়েছে এবং শুক্রবার (১৭ এপ্রিল) তাকে আদালতে পাঠানো হবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *