০৫ সেপ্টেম্বর ২০২৬ | সকাল ১১:২৭:৩৫ মিনিট

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক বৈরিতা এবং পানিবণ্টন চুক্তিতে চলমান অচলাবস্থার মধ্যেই লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ তৈরি করেছে। লাদাখের বৃহত্তম শহর লেহ-এর উপসাই এলাকায় এ বাঁধ তৈরি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

তার ওপর সিন্ধু পানিবণ্টন চুক্তির কারণে এ নদীর পানি ব্যবহারে ভারতের সীমাবদ্ধতা ছিল। ফলে বছরের পর বছর ধরে জলসংকটের কারণে লাদাখের হাজার হাজার বিঘা কৃষিজমি চাষের অনুপযোগী হয়ে পড়েছিল।

নতুন এই বাঁধের কল্যানে প্রায় ৪ কোটি লিটার পানি পানি সঞ্চয় করা সম্ভব হয়েছে এবং ইগু ফে খালসহ অন্যান্য খালের মাধ্যমে সেই পানি শুকনো জমিগুলো পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে।

২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে বৈসরণ উপত্যকায় সন্ত্রাসী হামলা চালায় পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)। সেই হামলায় ২৫ জন পর্যটক নিহত হয়েছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *