০৩ সেপ্টেম্বর ২০২৬ | রাত ১:৪৩:২৮ মিনিট
নাটোরে হোমিও চিকিৎসকে ছুরিকাঘাতে হত্যা#সংবাদ শৈলী{"নাটোরে হোমিও চিকিৎসকে ছুরিকাঘাতে হত্যা#সংবাদ শৈলী
নাটোরে হোমিও চিকিৎসকে ছুরিকাঘাতে হত্যা#সংবাদ শৈলী
নাটোরে হোমিও চিকিৎসকে ছুরিকাঘাতে হত্যা#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
নাটোরের চাঁদপুর বাজারে ছুরিকাঘাতে একজন হোমিও চিকিৎসককে হত্যা করা হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকার এ ঘটনা ঘটে। নিহত হোমিও চিকিৎসক আনারুল ইসলাম ৬০ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার দাস মারিয়া গ্রামের মৃত আজহারাদের ছেলে।
এলাকাবাসী জানায়, রক্তাক্ত অবস্থায় চাঁদপুর বাজারে পাশে আনোয়ারুল ইসলামকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনারুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সংবাদ পেয়ে আনারুল ইসলামের স্বজনরা নাটোর সদর হাসপাতালে আসেন। আনারুল ইসলামের স্বজনরা জানান , তারা প্রথমে সড়ক দুর্ঘটনা আহত হওয়ার সংবাদ পেয়েছিলেন। পরে ঘটনাস্থলে এসে জানতে পারেন তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
নাটোর ইমার্জেন্সি ব্লগের চিকিৎসক মাইনুল হক রিকো জানান, আনারুল ইসলামের বুকে, হাতে ধরানো অস্ত্রের আঘাতসহ মাথায় ভারী কোন কিছুর আঘাতে এবং অতিরিক্ত রক্ষা ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা জানান, সংবাদ পেয়ে তিনি হাসপাতালে গিয়ে খোজ খবর নিয়েছেন।নিহতের সুরতহাল করাসহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে  প্রেরণ করা হয়েছে।  আইনগত ব্যবস্থা নেওয়াসহ হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *