স্টাফ রিপোর্টার

ভাতা বৃদ্ধিসহ ২ দফা দাবিতে নাটোরে ধর্মঘট পালন সহ মানববন্ধন করেছেন জেলা শাখা ডাকঘরের এক্সট্রা ডিপার্টমেন্টাল বা ইডি কর্মচারীরা। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আজ সোমবার (০৬ জুলাই) সকাল থেকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের নাটোর জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন। এসময় বক্তব্য রাখেন সেক্রেটারি তৈয়ব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মচারীরা প্রতিদিন মাত্র ১৫০ টাকা পারিশ্রমিকে দায়িত্ব পালন করছেন, যা বর্তমান বাজারদরের তুলনায় অত্যন্ত অপ্রতুল।
বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি, বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান
তাদের দাবি, সারা দেশের প্রায় ২৩ হাজার ইডি কর্মচারী এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছে।
দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ থেকেই ডাকঘরগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। অন্যথায় সারাদেশে ডাকসেবা বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন কর্মচারীরা।

