১৮ নভেম্বর ২০২৬ | রাত ৭:২১:২৩ মিনিট
নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে দুই ককটেল বিস্ফোরণ#সংবাদ শৈলীনাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে দুই ককটেল বিস্ফোরণ#সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার

নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে দুই ককটেল বিস্ফোরণ#সংবাদ শৈলী
নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে দুই ককটেল বিস্ফোরণ#সংবাদ শৈলী
নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার চৌদ্দমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। শব্দ শুনে স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে এলে দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে শুধু ধোঁয়া দেখতে পান তারা।
চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল নয়ন জানান, বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ও বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এসে দুর্বৃত্তদের ধাওয়া করেন। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনার প্রতিবাদে আজ বিকেল ৩টায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে দুটি ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *