স্টাফ রিপোর্টার

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার হালতী বিলের মহনপুর থেকে আঁচড়াখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো. কাশেম আলী সরদার (৫৯) নামের এক ব্যক্তিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা লঙ্ঘন করে মাছ শিকারের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি নলডাঙ্গা উপজেলার আঁচড়াখালী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জসিম উদ্দিন সরদার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। এ সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, মৎস্যসম্পদ সংরক্ষণ, জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং অভয়াশ্রমের সুরক্ষায় অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

