০৯ নভেম্বর ২০২৬ | রাত ১০:০৭:০৩ মিনিট
আজিমনগর স্টেশনে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু#সঙবাদ শৈলীআজিমনগর স্টেশনে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু#সঙবাদ শৈলী

 

স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে ঢাকা অভিমুখী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছাইরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে স্টেশনের ডাউন লাইনের ২১৫/৪ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাইরা বেগম গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন। স্থানীয়দের কাছে তিনি আজিমনগর রেলস্টেশন এলাকায় পরিচিত ছিলেন। মাঝেমধ্যে স্টেশন এলাকায় এবং আশপাশের বিভিন্ন বাড়িতে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ছাইরা বেগম রেললাইন থেকে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় ঢাকা অভিমুখী বনলতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্টেশন এলাকায় স্থানীয় লোকজনের ভিড় জমে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় শনাক্তের কাজ শুরু করে। পরে তাঁর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।
এ বিষয়ে রেলওয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল বিন আহসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন। তাঁকে প্রায়ই আজিমনগর রেলস্টেশন এলাকায় দেখা যেত। আশপাশের বিভিন্ন বাড়িতে ভিক্ষা করে খেতেন। মাঝেমধ্যে তিনি বোনারপাড়ায় পরিবারের কাছে যেতেন। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *