হেলমেট বাহিনীর আকঙ্কে সাধারণ ভোটাররা -স্বতন্ত্র প্রার্থী টিপু#সংবাদ শৈলী
হেলমেট বাহিনীর আকঙ্কে সাধারণ ভোটাররা -স্বতন্ত্র প্রার্থী টিপু#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর কোন প্রকার ভূমিকা দেখা যাচ্ছে না। হিন্দু সম্প্রদায় সহ সাধারণ ভোটাররা সন্ত্রাসীদের অংতকে ভোট কেন্দ্রে ভোট প্রদানের জন্য যেতে ভয় পাচ্ছেন। রাতের অদ্ধকারে চিহ্নিত সন্ত্রাসীরা হেলমেন্ট মাথায় দিয়ে বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে এবং ভোট প্রদানে জন্য ভোটের কেন্দ্রে যেতে ভোটারদের নিষেধ করছেন। বিষয় গুলো আইন শৃংঙ্খলা বাহিনী উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হলেও তার কোন প্রদক্ষেপ নিচ্ছেন না। শনিবার দুপুরে ওয়ালিয়া বাজারে অবস্থিত কলস প্রতীকের নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলনে নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন। তিনি আরো বলেন শুক্রবার রাতে লালপুর উপজেলার কুচুয়া গ্রামে কলস প্রতীকের নির্বাচনী প্রচার মিছিলের সময় ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সন্ত্রাসী বাহিনী পিছন থেকে কলস প্রতীকের প্রচার মিছিলে আমার কর্মীদের ওপর গুলি বর্ষণ করে ছত্রভঙ্গ করে দেয় এবং হামলা করেন। এসময় ১০ থেকে ১২ জন কর্মী আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আমার নেতা-কর্মীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলার ঘটনা স্থানীয় থানায় জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের আটকের জন্য আইন শৃঙ্খলা বাহিনীন উদ্ধর্তন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু আরো বলেন, প্রশাসনের ভূমিকা দেখে মনে হচ্ছে তারা একটি পক্ষ নিচ্ছেন। নির্বাচন সুষ্ঠ ও নিরেপেক্ষ করার জন্য প্রাধন উপদেষ্টা সহ প্রধান নির্বাচন কমিশনের সদয় হস্তক্ষেপ কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল,বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন,লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার,দুয়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন,ওয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম প্রমুখ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *