স্টাফ রিপোর্টার

সিংড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানকে মারধর করায় যুবদল নেতাকে বহিষ্কার#সংবাদ শৈলী
সিংড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানকে মারধর করায় যুবদল নেতাকে বহিষ্কার#সংবাদ শৈলী

নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনের পর দিন উপজেলার ছাতার দিঘী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন্দকে মারধর করার ঘটনায় তাকে বহিষ্কার করা হয়।
যুবদলের কেন্দ্রীয় কমিটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি পরিপন্থী কর্মকান্ড এবং নানা অনাচারের কারণে শামীম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতা শামীম হোসেন ভবিষ্যতে কোন ধরনের অপকর্মে জড়িত হলে তার দায় দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে বহিষ্কৃত যুবদল নেতা শামীম হোসেন বলেন আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কোন ইচ্ছাকৃত কাজ করিনি ।বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার চেষ্টা করছি ।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *