২৩ অক্টোবর ২০২৬ | রাত ১০:৩১:০৮ মিনিট
পাইপলাইনের জরুরি মেরামতকাজের কারণে আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লকসহ আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহের আওতাবহির্ভূত থাকবেন।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *