স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে রান্টু মিয়া (২৮) নামের ইজিবাইক চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর কলেজের সামনে ওই দূর্ঘটনা ঘটে। নিহত রান্টু মিয়া উপজেলার গড়মাটি গ্রামের তফিজ উদ্দিনের ছেলে।
এই ঘটনায় ইজিবাইকের আরো চার যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাকীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত মরিুরুজ্জামান বলেন, নাটোর থেকে পাবনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-১৬২৬) নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুর কলেজ এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা আরেকটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক নিহত হয়। আহত অবস্থায় আরো চারজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একটি ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে।**

