পে- স্কেল- সংবাদশৈলীপে-স্কেল প্রদানের গেজেট প্রকাশের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই ৯ম প্রে স্কেল প্রদানের গেজেট প্রকাশের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সরকারি কর্মচারিরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলার ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজনে দাবি আদায়ে জেলা প্রশাসকের কার্যলায়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সরকারি অফিস ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সেলিম পারভেজ, সোহেল রানা, শহিদুল ইসলাম, নাজমুল হোসাইন, আব্দুস সবুর, মেহেদী, শামীম মোল্লা, আসিকুল ইসলাম প্রমূখ। এসময় বক্তারা দাবি বাস্তবায়নে ৯ম প্রে স্কেল প্রদানের গেজেট প্রকাশের দাবি জানান।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *