স্টাফ রিপোর্টার

নির্বাচিত হওয়ার আগেই ওরা সেনানিবাসে অন্ত্র নিয়ে প্রবেশ করতে চায়-দুলু    #sangbad shoily
নির্বাচিত হওয়ার আগেই ওরা সেনানিবাসে অন্ত্র নিয়ে প্রবেশ করতে চায়-দুলু    #sangbad shoily
নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জামায়াতে ইসলামীর ঢাকা-১৭ আসনের প্রার্থী ডাঃ খালিদুজ্জামানকে ইঙ্গিত করে বলেছেন, নির্বাচিত হওয়ার আগেই ওরা সেনানিবাসে অন্ত্র নিয়ে প্রবেশ করতে চায়। নির্বাচিত হলে অস্ত্রের ট্রাক নিয়ে প্রবেশ করবে। সারা দেশে ওরা দেশপ্রেমিক সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায়। দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া নারীদের সবচেয়ে বেশী সম্মানিত করেছেন। তারা স্বামী ও পরিবারের কাছে নির্যাতিত মেয়েদের চাকরি দিয়ে কর্মসংস্থানের উদ্যোগ গ্রহন করেছিলেন। ছেলেদের পাশাপাশি মেয়েদের তারা সম্মানিত করেছিলেন। শিক্ষা ও কর্মস্থানের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তাদের যোগ্য সন্তান বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এখন ফ্যামেলি কার্ডের মাধ্যমে আবার নারীদের সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেলে নাটোর উপ শহর মাঠে নির্বাচনী এলাকার তিন সহস্রাধিক চা দোকানীকে নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। কামরুল ইসলামের সভাপতিত্বে  সমাবেশে আরো বক্তব্য রাখেন, দুলুর সহধর্মীনি সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহীদুল্লাহ সোহেল, নাসিম খান, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহবায়ক রাসেল আহম্মেদ রনি ও জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ। সমাবেশে দুলু আরো বলেন, আওয়ামী লীগ সরকার প্রায় ১৮ বছর দেশের ক্ষমতায় ছিলো। দেশ জুড়ে তারা হত্যা গুম লুটপাট করে দেশকে অশান্ত করেছে। বিরোধী মতাদর্শের মানুষকে বসবাস করতে দেয়নি। মানুষের ভাত ও ভোটের অধিকার তারা কেড়ে নিয়েছিলো। দিনের ভোট রাতে করতো। কখনো আবার আমি আর ডামির নির্বাচন করতো। দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবার সকলে সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। তাই আগামী ১২তারিখ সকলে ঐক্যবদ্ধ ভাবে ভোট দিতে যেতে হবে। এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১দফার ভিত্তিত্বে নতুন বাংলাদেশ গঠন করবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *