স্টাফ রিপোর্টার

নাটোর শহরের কান্দিভিটা এলাকার কদমতলা মোড়ে সন্ত্রাসী হামলায় বাবা আবুল কালাম আজাদ ৫০ নিহত এবং ছেলে মাহমুদ কাউসার ২৫ গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ একই এলাকার শাহাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন জানান, রাত্রি সাড়ে ১১ টার দিকে চিৎকার চেঁচামেচি শুনে এলাকাবাসী কদমতলা মোড়ে আসেন। এ সময় একই এলাকার আলামিন হামজা ইমন সহ ১০/১২ জন যুবক এলোপাতাড়ি ভাবে আবুল কালাম ও কাউসার মাহমুদ কে মারপিট করতে থাকে। এক পর্যায়ে ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত আল আবুল কালাম আজাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাত একটা দশ মিনিটে রাজশাহী শহরের তালাই মারি এলাকায় আবুল কালামের মৃত্যু হয়। অপরদিকে গুরুতর আহত ছেলে কাওসার মাহমুদকে রাত পৌনে একটার দিকে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নাটোর থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন ,সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মামলা আদায় করা হয়নি। পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

