নাটোরে মোটরসাইকেল প্রতি দেওয়া হচ্ছে এক’শ টাকার তেল#নাটোরে মোটরসাইকেল প্রতি দেওয়া হচ্ছে এক’শ টাকার তেল#
নাটোরে মোটরসাইকেল প্রতি দেওয়া হচ্ছে এক’শ টাকার তেল#
নাটোরে মোটরসাইকেল প্রতি দেওয়া হচ্ছে এক’শ টাকার তেল#

স্টাফ রিপোর্টার
নাটোরে তেলের পাম্পগুলোতে দেওয়া হচ্ছেনা ১০০ টাকার প্রেট্টোল বা অকটেন দেওয়া হচ্ছে না। বেলা ১১টার দিক থেকে শহরের সবগুলো পাম্পে একই অবস্থা দেখা যায়। এ দিকে প্রয়োজনীয় তেল না পেয়ে মোটরসাইকেল আরোহীরা পড়েছেন বিপাকে। এ নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হচ্ছে বিরুপ প্রতিক্রিয়ার।
নাটোর শহরের বনলতা ফিলিং স্টেশন , স্টেশন বাজার, হাফরাস্তা ,মাদরাসা মোড়, হরিশপুর প্রেট্টোল পাম্প ঘুরে একই চিত্র দেখা যায়। এসব পাম্পগুলোতে সরকারী দামের চেয়ে বেশী দাম না নিলেও প্রেট্টোল বা অকটেন দেওয়া হচ্ছে রেশনিং সিস্টেমে। এ বিষয়ে সবগু–লো পেট্টোল পাম্পের কর্মচারিরা জানান, তাদের কাছে পর্যাপ্ত তেল নেই। তেল আনার জন্য দুৃুদিন আগে লোক ও ট্যাংক লরি পাঠানো হলেও সংশ্লিষ্ট কোম্পানী থেকে সে গুলো ফেরৎ আসেনি। তাছাড়া সবাই প্রয়োজনের তুলনায় বেশী তেল চাচ্ছেন । এসব কারণে আমাদের ওপর চ্পা পড়েছে বেশী। যার কারণেতার সবাইকে এভাবে পেট্টোল বা অকটেন দিচ্ছেন। তেল পাম্পে কথা হয় কয়েকজন রাহিদ হোসেন , আব্দুর রহিম সহ কয়েকজন মোটরসাইকেল চালকের সাথে । তারা জানান এর আগে কথনোই পেট্টাল পাম্পে এভাবে ভীড় দেখিনি। ১০০ টাকার তেল নিতে লাইনে দাড়াতে হচ্ছে। সময় লাগছে বেশী। তাছাড়া প্রয়োজন মিছেনা। এভাবে বার বার পাম্পগুলোতে আসার জন্য তাদের অহেতুক খরচ পড়ছে বেশী। প্রেট্টোল পাম্প মালিকরা রেশনিংয়ের বিষয়ে কোন সরকারী নির্দেশনা পেয়েছেন কিনা প্রশ্নের জবাবে তারা জানান এ ধরণের কোন নির্দেশনা তারা পাননি। তারা নিজেরাই এটা করেছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *