স্টাফ রিপোর্টার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে রাজধানী ঢাকার মিরপুর থেকে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের কানাইখালীর ছাত্রদল নেতা সুজন হত্যা সহ এক ডজন মামলার আসামী এহিয়া চৌধুরী।

