
স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গায় ৯৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নেওয়াজ শরিফ জনি (৩৫) নামে এক যুবলীগ নেতা ও মাদক ব্যবসায়ী কে আটক করেছে সিপিসি -২ র্যাব ক্যাম্প নাটোর র্যার ৫।
সোমবার(১০ মার্চ) রাত ৯টা উপজেলার তেঘরিয়া ওয়াজেদ আলীর বসত বাড়ীর সামনে থেকে তাকে মাদকসহ আটক করে,আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে প্রেরণের জন্য রাতেই আসামিকে নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
আটক নেওয়াজ শরিফ জনি (৩৫) মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের সাফিউল ইসলামের ছেলে এব বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাধনগর ইউনিয়নের সহ-সভাপতি,
নাটোর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের পর্যটক সম্পাদক,নলডাঙ্গা উপজেলা বোট টিমের সদস্য
নলডাঙ্গা উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও মাধনগর ইউনিয়নেরর সাবেক ইউ.পি সদস্য বলে জানা যায়।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে
সিপিসি -২ র্যাব ক্যাম্প নাটোর র্যার ৫ রাজশাহীর ফোর্স নিয়ে নলডাঙ্গা উপজেলার তেঘরিয়া গ্রামের ওয়াজেদ আলীর বসত বাড়ির সামনে নলডাঙ্গা সিংড়া সড়কের উপর থেকে তল্লাশি চালিয়ে আসামীকে ৯৯পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ৯৯পিচ ইয়াবাসহ নলডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান,এঘটনায় নাটোর র্যাব ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ আব্দুল হাকিম বাদী হয়ে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

