স্টাফ রিপোর্টার
নাটোরের নলডাঙ্গায় অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি বিক্রির সময়,ট্রাক্টর জব্দ ও এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে,ভ্রাম্যমান আদালত।
সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার খাজুরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,উপজেলা নির্বাহী কর্মকতা আল এমরান খাঁন।
আটককৃতরা হলেন,খাজুরার চাঁনপুরের মোঃ মোফাজ্জুলের ছেলে মোঃ ইয়াদুল ও গ্রামের
মৃত নবীর উদ্দিনের ছেলে মোঃ আজাদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকতা আল এমরান খাঁন বলেন, দীর্ঘ দিন ধরে ওই এলাকায় অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগ ছিল আটককৃত ইয়াদুল ও আজাদুলের বিরুদ্ধে । এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয় এবং ব্যবহৃত ট্রাক্টর জব্দ ও জরিমানা করা হয়। ানাদায়ে তাদের এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।
