অ-২০ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ পুরুষ দল হেরেছে নিজেদের প্রথম দুই ম্যাচেই। তবে ছেলেরা হারলেও টানা দুই ম্যাচে জয়ের দেখা পেল নারী দল। প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে উড়িয়ে দেয়ার পর এবার পাকিস্তানকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সংবাদ শৈলী

পাকিস্তান বিশ্ব হকিতে এক সময় বড় পরাশক্তি ছিল। যদিও নারী হকিতে পাকিস্তান তেমন কোনো মানসম্মত দল নয়। এরপরও হকিতে পাকিস্তানকে হারানো বাংলাদেশের জন্য বড় সম্মানই।
চীনের মকিতে বাংলাদেশ পুরুষ দল ঠান্ডা আবহাওয়ায় মালয়েশিয়ার বিপক্ষে স্বাভাবিক ম্যাচ খেলতে পারেনি। নারী দল অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে একই আবহাওয়ায় ভালো ম্যাচ খেলেছে। দুই কোয়ার্টারে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের আরও দুই গোলের বিপরীতে পাকিস্তান এক গোল পরিশোধ করে।
শেষ কোয়ার্টারে বাংলাদেশ আরেক গোল দিলে ৫-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। বাংলাদেশের পক্ষে লনিমা নুপুর, নাদিরা ইমা, সাকিরা রিমন, কনা আক্তার ও রিয়া আক্তার একটি করে গোল করেন।