স্টাফ রিপোর্টার

স্থগিত ঘোষিত সংগঠন নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে নাটোর আদালতে নেওয়ার পথে জয় বাংলা স্লোগান দেন তিনি। আজ বেলা ২ টার দিকে নাটোর থানা থেকে আদালতে নেওয়া হলে অঅদালতে ঢোকানোর আগে জয় বাংলা স্লোগানের পাশাপাশি শেখ হাসিনা প্রধান মন্ত্রী হিসেবে ফিরবেন বলে স্লোগান দেন তিনি। এর আগে মঙ্গলবার সন্ধায় রাজধানী ঢাকার মিরপুর থেকে আটক করে র্যাব। রাতেই তাকে ঢাকা থেকে নাটোরে নিয়ে আসা হয়।
নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন , এহিয়া চৌধুরীর বিরুদ্ধে শহরের কানাইখালীর ছাত্রদল নেতা সুজন হত্যা সহ ডজন থানেক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে আজ বুধবার নাটোর আদালতে নেওয়া হয়। আদালত তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
প্রত্যক্ষ দর্শিরা জানান, আদালত প্রাঙ্গনে প্রিজন ভ্যান থেকে নামানো ও তোলার সময় স্লোগানগুলি দেন এহিয়া চৌধুরী।

