আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিল#সংবাদ শৈলীআখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিল#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্উটার

্উত্তর বঙ্গের

আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিল#সংবাদ শৈলী
আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিল#সংবাদ শৈলী

অন্যতম শিল্প প্রতিষ্ঠান নাটোরের লালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলে প্রয়োজনীয় আখের অভাবে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়ে ১৩ কর্ম দিবস আগেই মাড়াই মৌসুম বন্ধ করতে বাধ্য হলেন কতৃপক্ষ।

গত সোমবার রাতে আনুষ্ঠানিক ভাবে মাড়াই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর আগে গত বছরের ১০ নভেম্বর চলতি মৌসুমের (২০২৫-২৬) আখ মাড়াই শুরু করা হয়। মিল সূত্র জানায় চলতি মৌসুমে মাড়াইয়ের শুরুতে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১২১ কর্মদিবসে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চিনি আহরণের হার ধরা হয়েছিল ৬ দশমিক ৫ ভাগ। অন্যদিকে চলতি মৌসুমে গত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১০৮ কর্মদিবসে দৈনিক প্রায় ১ হাজার ৬০০ মেট্রিক টন হারে মোট ১ লাখ ৭২ হাজার মেট্রিক টন আখ মাড়াই করা হয়েছে। এসময় প্রায় ৯ হাজার ৬০০ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছে। চিনি আহরণের হার অর্জিত হয়েছে ৫ দশমিক ৬ ভাগ।
মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান চলতি মৌসুমে মিল এলাকায় ১৮ হাজার একর জমিতে চাষ করে ২ লাখ মেট্রিক টন আখ সরবরাহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ।আমাদের পর্যাপ্ত পরিমান আখ থাকা সত্ত্বেও অন্যত্র বিক্রি করায় সুগার মিলটি লক্ষ্য মাত্রা পূরণে ব্যর্থ হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *