অর্ধশত গাড়ী বহর নিয়ে শোডাউন করায় ছাত্রদল নেতাকে দল থেকে অব্যাহতি#সংবাদ শৈলীঅর্ধশত গাড়ী বহর নিয়ে শোডাউন করায় ছাত্রদল নেতাকে দল থেকে অব্যাহতি#সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

অর্ধশত গাড়ী বহর নিয়ে শোডাউন করায় ছাত্রদল নেতাকে দল থেকে অব্যাহতি#সংবাদ শৈলী
অর্ধশত গাড়ী বহর নিয়ে শোডাউন করায় ছাত্রদল নেতাকে দল থেকে অব্যাহতি#সংবাদ শৈলী

নাটোরের গুরুদাসপুরে অর্ধশত গাড়ির বহর নিয়ে শোডাউন করেছেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে দল থেকে বহিস্কার করা হয়েছে। দেশব্যাপী জ্বালানী সংকটের মধে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে প্রায় অর্ধশত গাড়ী বহর নিয়ে তিনি এই শোডাউনের আয়োজন করেন। । এমন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
প্রত্যক্ষ দর্শী ও দলীয় সুত্রে জানা যায়, বোববার (১২ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় অর্ধশত হাইয়েস ও প্রাইভেটকারের একটি বিশাল বহর বের হয়। বহরটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। এসময় তার সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেয়।
মাসুদ রানা দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি। নিজের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের লক্ষ্যেই তিনি এই গাড়ি বহরের আয়োজন করেন।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মাসুদ রানা প্রামানিক বলেন, জ্বালানি সংকট শুরু হওয়ার আগেই রোজার মাসে করার কথা ছিল। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। ঈদের পরে গাড়ি চালকদের ভাড়ার চাপ কম থাকায় তারাও বলছিল এখন প্রোগ্রামটা করলে তাদের জন্যও ভালো হয়। সেকারণেই আজকে প্রোগ্রামটা করা। তাছাড়া শোডাউনে বেশিরভাগই এলপিজি ও সিএনজি চালিত গাড়ি ছিল বলেও দাবি করেন তিনি।
নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, বিষয়টি আমিও দেখেছি। বর্তমান জ্বালানি সংকট পরিস্থিতিতে যেখানে প্রধানমন্ত্রী গাড়ি ব্যবহার করছেন না। সেখানে এতোগুলো গাড়ি ব্যবহার করা এটি নিসন্দেহে অন্যায় হয়েছে। আমরা কেন্দ্রকে বিষয়টি অবগত করার প্রেক্ষিতে সাংগাঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  ছাত্রদল নেতা মাসুদ রানাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলা শাখার অধীনস্থ গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *