১৮ নভেম্বর ২০২৬ | রাত ৭:২৭:৫৭ মিনিট
নাটোরে যুবদলের বিক্ষোভ  মিছিল ও সমাবেশ #সংবাদ শৈলী
স্টাফ রিপোর্টার
কার্যক্রম নিষিদ্ধ  ফ্যাস্টিষ্ট  আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যেমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে নাটোর শহরের কানাইখালী প্রেসক্লাবের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদল নাটোর জেলার আয়োজনে বিক্ষোভ মিছিল  বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কানাইখালী মালিক সমিতির সামনে এসে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ,যুগ্ন সাধারন সম্পাদক ওমর আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার সহ যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছি। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে দেওয়া হবে না। দেশ ও জনগণের স্বার্থে জাতীয়তাবাদী যুবদল ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সকল অপচেষ্টার জবাব দিতে চাই।



By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *