লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় ছাত্রলীগ-যুবলীগের সাবেক ৪ নেতাকর্মী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম। রোববার ও শনিবার বিকেল থেকে রাতে পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বিরোপাড়া গ্রামের মো. আরিফুল ইসলাম মিজু (৩০), গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক; ওয়ালিয়া আমিনপাড়া গ্রামের মো. সম্রাট ইসলাম (৩৭), ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য; মধুবাড়ী এলাকার মো. নাদিম আলম (৩৪), গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বৈদ্যনাথপুর গ্রামের মো. কেতাব আলীম মন্ডল (৬০), গোপালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। পুলিশ তাঁদের নিজ নিজ বাড়ি ও ওয়ালিয়া বাজার এলাকা থেকে শনিবার বিকেল থেকে রোববার রাত দেড়টার মধ্যে তাদের গ্রেপ্তার করে।
নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম। রোববার ও শনিবার বিকেল থেকে রাতে পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বিরোপাড়া গ্রামের মো. আরিফুল ইসলাম মিজু (৩০), গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক; ওয়ালিয়া আমিনপাড়া গ্রামের মো. সম্রাট ইসলাম (৩৭), ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য; মধুবাড়ী এলাকার মো. নাদিম আলম (৩৪), গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বৈদ্যনাথপুর গ্রামের মো. কেতাব আলীম মন্ডল (৬০), গোপালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। পুলিশ তাঁদের নিজ নিজ বাড়ি ও ওয়ালিয়া বাজার এলাকা থেকে শনিবার বিকেল থেকে রোববার রাত দেড়টার মধ্যে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার মামলা নম্বর ১৫, তারিখ ১৩ নভেম্বর ২০২৬। ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সংশোধনী ২০২৬)-এর ৬(২)(আ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার জিআর নম্বর ৩৩৪/২০২৬।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্য ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

