স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি গুলি উদ্ধার করা হয়েছে। তবে এসব গুলি ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ১২০টি বড় এবং ১ হাজার ২০০টি ছোট আকারের। শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে এসব গুলি উদ্ধার করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নালা পরিষ্কার করার সময় একটি বস্তা দেখতে পান। সন্দেহ হলে সেটি খুলে বিপুল পরিমাণ গুলি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পরে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি গুলিগুলো উদ্ধার করে।

বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নালা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো ব্যবহৃত। এর মধ্যে ১২০টি বড় এবং এক হাজার ২০০টির বেশি ছোট আকারের। এগুলো কোথা থেকে এলো এবং কারা রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘উদ্ধার হওয়া বড় গুলিগুলো একে-৪৭-সহ ভারী অস্ত্রে ব্যবহৃত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে গুলিগুলোর ধরন ও উৎস নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কারা এসব গুলি কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *