লালপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মানে আত্মহত্যার চেষ্টা #সংবাদ শৈলীলালপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মানে আত্মহত্যার চেষ্টা #সংবাদ শৈলী

লালপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মানে আত্মহত্যার চেষ্টা

লালপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মানে আত্মহত্যার চেষ্টা #সংবাদ শৈলী
লালপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মানে আত্মহত্যার চেষ্টা #সংবাদ শৈলী

স্টাফ রিপোর্টার

লালপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে বিষপান করেছে। পরে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই শ্রেণির এক সহপাঠীকে পছন্দ করত পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী। একপর্যায়ে সে সহপাঠীকে প্রেমের প্রস্তাব দেয়। তবে সহপাঠী রাজি না হওয়ায়  রোববার দুপুরে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষেই সে বিষপান করে। বিষয়টি টের পেয়ে শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা জানান, বিষ পানির বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করি। তবে সে কি কারণে বিষ পান করেছে তা আমাদের কাছে স্পষ্ট নয়।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *