নাটোরের লালপুরে মাঠ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার নাটোরের লালপুরে মাঠ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার 
স্টাফ রিপোর্টার

নাটোরের লালপুরে মাঠ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার 
নাটোরের লালপুরে মাঠ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
নাটোরের লালপুর উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সন্ধ্যায় উপজেলার গোপালপুর এলাকায় নর্থ বেঙ্গল সুগার মিল স্কুলের পিছনের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত যুবকের নাম সজীব কর্মকার (২৫)। তিনি উপজেলার বাহাদীপুর গ্রামের রান্টু কর্মকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, তদন্ত-অপ্রান্ত রয়েছে ।এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *